পিকে (২০১৪) ও থ্রি ইডিয়টস (২০০৯) ছবির জন্য আলোচিত
রাজকুমার হিরানি। হিরানি পরিচালিত অন্য দুটি চলচ্চিত্র মুন্নাভাই এমবিবিএস (২০০৩)
ও লাগে রাহো মুন্না ভাই (২০০৬)। তাঁর জন্ম ১৯৬২ সালের ২০ নভেম্বর ভারতের নাগপুরে।
ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করলেও তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন
চলচ্চিত্রকে।
আপনার জীবনাদর্শ কী? জীবনে বহুবার আমি এ
প্রশ্নের মুখোমুখি হয়েছি। কখনোই প্রকৃত উত্তর খুঁজে পাইনি। আমরা আসলে কেউই জানি
না আমরা কেন এই ধরাধামে এসেছি। মানুষ বাঁচে কত দিন? বড়জোর
ষাট, সত্তর কিংবা আশি বছর?
প্রতিদিন
সকালে ঘুম ভাঙার পর আপনি যদি মনে করেন জীবনটা খুবই সংক্ষিপ্ত,
তাহলে দেখবেন,
জীবনটাকে আপনি ভিন্ন দৃষ্টিকোণ
থেকে দেখতে পারছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে,
আমরা
প্রায় সবাই মনে করি,
আমাদের হাতে প্রচুর সময় রয়েছে,
জীবনের আয়ু সংক্ষিপ্ত নয়।